Office Bhaban
Banner-03

কর কমিশনারের কার্যালয়

কর অঞ্চল-১৮, ঢাকা

কর অঞ্চল-১৮, ঢাকা এর সম্মানিত করদাতাগণের অনলাইন সেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর ০১৫৫০৭০৬৪০৩, ০১৫৫০৭০৬৪১২, ০১৫৫০৭০৬৪০৪, ০১৮৩০৫৭৪০৪৫, ০১৭১৭৪৬৩৫৯৬ জনাব মোঃ ফরিদুল ইসলাম, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর কে কর অঞ্চল-১৮, ঢাকা এর চাকরি হতে অব্যাহতি প্রদান জনাব সুপ্ত মন্ডল, উচ্চমান সহকারী, কর অঞ্চল ১৮, ঢাকা এর বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক গৃহীত ৪৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনাপত্তিপত্র। ২০২৩-২০২৪ করবর্ষের স্বাভাবিক ব্যক্তি শ্রেণির করদাতার অডিটভুক্ত রিটার্ন এর তালিকা

কর কমিশনারের বার্তা

কর কমিশনার

কর অঞ্চল-১৮, ঢাকা পক্ষ থেকে সম্মানিত করদাতা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কর অঞ্চল-১৮, ঢাকা দেশের রাজস্ব আহরণ কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ কর অঞ্চলের মূল লক্ষ্য হলো—আইনসম্মত ও ন্যায়সংগতভাবে কর আদায় নিশ্চিত করা এবং করদাতাবান্ধব সেবা প্রদান করা। সে লক্ষ্যেই এই কমিশনারেটের ৪ টি রেঞ্জ এবং ২২ টি সার্কেল অফিসের সকল কর্মকর্তা/কর্মচারী কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে করদাতাদের জন্য একটি সেবামুখী,গতিশীল ও করবান্ধব পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

কর অঞ্চল-১৮, ঢাকা এর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত অধিক্ষেত্রভুক্ত ব্যক্তি করদাতা, ব্যবসায়ী প্রতিষ্ঠান, পেশাজীবী ও কোম্পানিসমূহের আয়কর নির্ধারণ, আদায় ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। কর আইন ও বিধিমালা অনুসরণ করে করদাতাদের সঠিকভাবে কর পরিশোধে উদ্বুদ্ধ করাই এ অঞ্চলের প্রধান উদ্দেশ্য।

এই কর অঞ্চলের মাধ্যমে করদাতাগণ নিম্নবর্ণিত সেবাসমূহ গ্রহণ করতে পারেনঃ

আয়কর রিটার্ন গ্রহণ ও প্রক্রিয়াকরণ
কর নির্ধারণ ও কর আদায়
অগ্রিম আয়কর (AIT) ও উৎসে কর (TDS) সংক্রান্ত সেবা
ই-রিটার্ন ও অনলাইন করসেবা সংক্রান্ত সহায়তা
করদাতার অভিযোগ নিষ্পত্তি ও পরামর্শ প্রদান
কর আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও তথ্য সহায়তা

আমরা বিশ্বাস করি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও করদাতাবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে করদাতা ও কর প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হবে। কর অঞ্চল-১৮, ঢাকা সর্বদা সম্মানিত করদাতাগণকে সেবা প্রদান ও জাতীয় উন্নয়নে রাজস্ব আহরণে অঙ্গীকারবদ্ধ।

সকল সম্মানিত করদাতার সহযোগিতা কামনা করছি।

জনাব মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ খান
কর কমিশনার
কর অঞ্চল-১৮, ঢাকা।